Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দেখা মিলল ‘মানুষরূপী জন্তু’, ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

 দেখা মিলল ‘মানুষরূপী জন্তু’, ভাইরাল ছবি ঘিরে জল্পনা তুঙ্গে



পুরুলিয়ার জঙ্গলে এবার দেখা মিলল এক অদ্ভুত দর্শন প্রাণীর। তবে বনদপ্তরের তরফে জানান হয়েছে, এমন অদ্ভুত দেখতে প্রাণীর অস্তিত্ব নেই। জানা গিয়েছে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় লাগোয়া প্রত্যন্ত গ্রাম জার্গোর এক দম্পতি জঙ্গল থেকে ফিরছিলেন গরু নিয়ে। ফেরার পথে তারা জঙ্গলে হায়নার সামনে পড়েন।



রক্তাক্ত অবস্থায় কোনোমতে প্রাণে বেঁচে ফেরেন তারা। এরপরই কেউ মানুষরূপী জন্তুর ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। নিমেষে তা ভাইরাল হয়ে যায়। ছবিটি পোস্ট করে বলা হয়, পুরুলিয়ার জার্গো গ্রামে ওই পশুটির দেখা মিলেছে। অদ্ভুত দর্শন প্রাণীটির ছবি ভাইরাল হতে সময় লাগেনি। এরপর তোলপাড় হয়ে যায় নেট দুনিয়া।

সত্যি এমন প্রাণীর অস্তিত্ব নেই বলেই দাবি করেছেন বনদপ্তরের কর্মীরা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ। এই প্রাণীটির ছবিটি এঁকেছেন ইউরোপের এক শিল্পী। এর আগে এই একই ছবি ভাইরাল হয় ওড়িশা ও তেলেঙ্গানাতেও।


Post a Comment

0 Comments